মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) বিকালে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবলীগের সদস্য জামাল উদ্দিন টিপুর সভাপতিত্বে ও জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।
এছাড়া রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, আব্দুল মালেক, সিনিয়র সদস্য নিজামুল হক, সদস্য শফিউল আজম, এম নজরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোকতার আহমেদ, আখতার কামাল মানিক সহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে যুবলীগের যে ভূমিকা তা ইতিহাস হয়ে থাকবে। তৃণমূল যুবলীগকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আস্থার প্রতীক যুবলীগ।’
সম্মেলনে যুবলীগের তৃণমূলকে সংগঠিত করতে কমিটি গঠনের ঘোষণা দিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।