বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

আশুলিয়ায় শিক্ষককে হত্যা : স্কুলছাত্রের বাবা ৫ দিনের রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
আশুলিয়ায় শিক্ষককে হত্যা : স্কুলছাত্রের বাবা ৫ দিনের রিমান্ডে – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুর পিতা উজ্জ্বলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৯ জুন) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আসামি উজ্জ্বলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বুধবার ভোর রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।
ওসি জানান, শিক্ষক হত্যার আসামি আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আজ ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। পরে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা যায়নি। জিতুকে পালাতে সহায়তা করার জন্য তার বাবা উজ্জ্বল হোসেনকে আটক করা হয়েছে।

গত শনিবার (২৫ জনি) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জিতু নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক দিনপর রোববার (২৬ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববারেই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি মামলা দায়ের করে। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে ধরতে পারেনি পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর