বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ইউএফএসের ২০৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আইসিবির মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
ইউএফএসের ২০৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আইসিবির মামলা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ৪ মিউচুয়াল ফান্ডের ২০৭ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইউনিভার্সেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (ইউএফএস) লিমিটেডের ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১১ জানুয়ারি রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খতিয়ে দেখছে বলে আইসিবি সূত্রে জানা গেছে।

আইসিবি মিউচুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে। আর এ মামলা ট্রাস্টির পক্ষ থেকে বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি এর পল্টন থানার এফআইআর নং-৭ মামলার নথিতে বলা হয়েছে, অপরাধ জনক‌ বিশ্বাস ভঙ্গ করে প্রতারনামূলক ভাবে টাকা আত্মসাৎ করার অপরাধ চিহ্নিত হয়েছে। আত্মসাৎকৃত ২০৭ কোটি ৪৯ লাখ টাকা উদ্ধার করতে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন- অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউএফএস, ইউএফএসের চেয়ারম্যান সৈয়দ আলমগীর ফারুখ চৌধুরী, কোম্পানির এমডি সৈয়দ হামজা আলমগীর, পরিচালক ইসরাত আলমগীর, আলিয়া হক আলমগীর, মাহিদ হক,‌ মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মাসুম চৌধুরী, মোসাম্মত উম্মে ইসলাম সোহানা, সৈয়দা শেহরীন হোসেন, তারিক মাসুদ খান, সৈয়দা মেহরীন হুসেইনসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর