বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগ বাড়াতে ২৬ কোম্পানিকে বিএসইসির চিঠি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগ বাড়াতে ২৬ কোম্পানিকে বিএসইসির চিঠি – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের বাইরে অ-তালিকাভুক্ত বিমা খাতের ২৬ কোম্পানিকে তাদের ইক্যুইটির ২০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য পদক্ষেপ নিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ওই বিমা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফাইল দাখিল করার অনুরোধ জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (২৯ মার্চ) আইডিআরএর চেয়ারম্যানের কাছে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাই নিয়ন্ত্রণ করে। যাদের এই বাজারে অংশগ্রহণ প্রায় ৮০ শতাংশ। কিন্তু পুঁজিবাজারের উন্নয়নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা বেশি হওয়া উচিত। এক্ষেত্রে বিমা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে।

বিএসইসি জানিয়েছে, অ-তালিকাভুক্ত ২৬ বিমা কোম্পানিকে শেয়ারবাজারে আনতে কমিশন বিভিন্ন ইস্যুতে ছাড় দিয়েছে। তবে সেসব কোম্পানির শেয়ারবাজারে আসার জন্য ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগ করতে হবে। এ নিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি গেজেটও প্রকাশ করা হয়েছে। কিন্তু এরপরও কোম্পানিগুলো বাজারে আসতে ফাইল জমা এবং ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগের উদ্যোগ নেয়নি।

এই পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে আইপিওর জন্য ফাইল জমা ও ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগে পদক্ষেপ নিতে আইডিআরএকে অনুরোধ করা সহ বিমা কোম্পানি রেগুলেটর হিসেবে আইডিআরএ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেছে বিএসইসি।

এর আগে, গত ২৩ মার্চ পুঁজিবাজারের উন্নয়নে সাপোর্ট দেওয়ার জন্য ৬১টি ব্যাংককে বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে বিনিয়োগ করার জন্য চিঠি দিয়েছে বিএসইসি। সে হিসেবে ব্যাংকগুলোর ৪০-৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করে কমিশন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর