রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

ইনস্টাগ্রামে তৈরি করুন অ্যানিমেটেড অবতার ! অনেক কাজে দেবে ! কীভাবে করবেন দেখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ২২৯ সময় দেখুন
ইনস্টাগ্রামে তৈরি করুন অ্যানিমেটেড অবতার ! অনেক কাজে দেবে ! কীভাবে করবেন দেখে নিন


#নয়াদিল্লি: Instagram এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি। শুধুমাত্র ফটো এবং ভিডিও শেয়ার করার জন্যই নয়, মিডিয়া ইনফ্লুয়েন্সিং, কনটেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে ব্র্যান্ডের প্রচার, সব কিছুতেই Instagram নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। অনেক সেলিব্রিটিই ব্যক্তিগত ভাবে বা পাবলিক অ্যাকাউন্টে ফ্যানদের সঙ্গে আলাপ-পরিচয় করতে Instagram ব্যবহার করে থাকেন। Instagram অ্যাকাউন্টের অন্যতম সুবিধে হল যে কোনও সময় ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলে তথ্য পরিবর্তন বা আপডেট করতে পারেন।

এবার থেকে ব্যবহারকারীরা Instagram-এ তাঁদের অবতারও তৈরি করতে পারবেন। আমরা অনেকেই হয় তো ইতিমধ্যে Snapchat-এ বিটমোজির অবতার স্টিকারের সঙ্গে পরিচিত হয়েছি। এবার বিটমোজির মতো মেটা (Meta) মালিকাধীন প্ল্যাটফর্মেও মিলবে এই মজার অবতার স্টিকার। মেটার অধীনস্থ Facebook, Messenger এবং Instagram-এও এবার থেকে ব্যবহারকারীরা থ্রিডি অবতার বানাতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের হুবহু অবতার বানাতে পারবেন এবং কাস্টমাইজড করতে পারবেন যেভাবে খুশি। অ্যাকাউন্টে ব্যবহার করার পাশাপাশি গ্রাহকরা Facebook, Messenger এবং Instagram-এও শেয়ার করতে পারবেন নিজেদের কাস্টমাইজড অবতার স্টিকার। Instagram ব্যবহারকারীরা নিজেদের স্টোরিতে অবতার ব্যবহারের পাশাপাশি ডিএমও করতে পারেন।

আরও পড়ুন:  কিনুন এই স্মার্ট ফোনগুলি! শেষ হবে না ব্যাটারি! একেবারে পয়সা উসুল ফোন!

এবারে জেনে নেওয়া যাক কীভাবে অবতার তৈরি করতে হবে!

প্রথম ধাপ- অবতারের স্টিকার বানাতে প্রথমে প্রোফাইলের ছবিতে ক্লিক করতে হবে
দ্বিতীয় ধাপ- এবারে সেটিংস অপশনে ক্লিক করতে হবে
তৃতীয় ধাপ- অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ‘Create Avatar’ অপশনে ক্লিক করতে হবে
চতুর্থ ধাপ- এবারে ত্বকের রঙ, চুল থেকে শুরু করে মুখ, চোখ, আইব্রো, নাক, ত্বকের রোম, শরীর, পোশাক এবং অন্যান্য জিনিস সিলেক্ট করে কাস্টমাইজড অবতার বানাতে হবে
পঞ্চম ধাপ- সমস্ত শারীরিক বৈশিষ্ট্য নির্বাচন করা হয়ে গেলে এবারে ‘Done’ অপশনে ক্লিক করে‘Save Changes’ অপশনে ক্লিক করলেই আমাদের কাস্টমাইজড অবতার তৈরি হয়ে যাবে
ষষ্ঠ ধাপ- ‘Edit’ অপশনে ক্লিক করে ফের ইচ্ছেমতো কাস্টমাইজ করা যাবে

Published by:Piya Banerjee

First published:

Tags: Instagram, Instagram Avatar



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর