চট্টগ্রাম | ২৫ মার্চ, ২০২৫
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর আয়োজনে ‘ইয়ুথ ক্লাইমেট হ্যাকাথন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে ৩০টি উদ্ভাবনী সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট প্রদর্শিত হয় এবং দুটি থিমেটিক প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব নোমান হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম। এ আয়োজনে চট্টগ্রাম, কক্সবাজার ও সীতাকুণ্ড থেকে আসা দেড় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।
হ্যাকাথনে অংশ নেওয়া ৩০টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল:
এই উদ্যোগগুলো পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তরুণদের ভূমিকার প্রতিফলন ঘটায়।
ইপসার সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল আব্দুস সবুরের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন:
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন উদ্যোগে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এই সেশনে আলোচনায় ছিলেন:
ক্লাইমেট হ্যাকাথনে অংশগ্রহণকারী তরুণদের ‘ইয়ুথ কানেক্ট – বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহযোগিতায় ইপসা, ইয়াসিড ও স্বপ্ন আগামী প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গত এক বছরে এই প্রকল্পের মাধ্যমে ৯০০ তরুণকে জলবায়ু পরিবর্তন ও নেতৃত্বের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষিত তরুণরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন করছে।
হ্যাকাথনে যুবদের নেওয়া উদ্ভাবনী উদ্যোগগুলো ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপূর্ব দে, জসিম উদ্দিন, ফারাহ আমিনা, শাখাওয়াত হোসেন, মিনহাজুর রহমান শিহাব, বখতিয়ার হোসেন, শহিদুল ইসলাম মুন্না ও সোহেল হোসেন মুন্না।
বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনে তরুণদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পেলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সফলতার পথে এগিয়ে যাবে।