বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ইবিএল-ডিএসই কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের উদ্বোধন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
ইবিএল-ডিএসই কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের উদ্বোধন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসার সহযোগিতায় ঢাকা স্টক এক্সেঞ্জের সঙ্গে একটি কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে।

এই কার্ডটি শুধু ডিএসই এবং ডিএসইর ট্রেডিং রাইট এন্টাইলমেন্ট সার্টিফিকেটধারী (টিআরইসি) কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার করতে পারবেন।

আজ মঙ্গলবার (৮ জুন) রাজধানীর নিকুঞ্জে ডিএসই প্রধান কার্যালয়ে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করেন। ডিএসই ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া এসময় উপস্থিত ছিলেন।

আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেনল, “ডিএসই-র সঙ্গে আমাদের এই উদ্যোগ বিশেষভাবে গুরূত্বপূর্ণ। ইবিএল-ডিএসই ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিএসই-র বিভিন্ন স্টেকহোল্ডাররা এমন একটি পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ পাবেন যা দেশে এবং বিদেশে ঝামেলামুক্ত লেনদেনের জন্য শুধু একটি ক্রেডিট কার্ডই নয়”।

ডিএসই চেয়ারম্যান কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্যোগ গ্রহণের জন্য ইবিএল-কে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন, “এটি একটি উত্তম উদ্যোগ যা ডিএসই-র ব্র্যান্ড ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক হবে”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও; ভিসা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৌম্য বসু; ভিসা দক্ষিণ এশিয়া পরিচালক-প্রডাক্টস ও সলিউশন্স সিরাজ সিদ্দিকী; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী, কম্যুনিকেশন্স ও এক্সটার্ণাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম প্রমুখ।

নিয়মিতভাবে প্রাপ্ত বিভিন্ন সুবিধা ছাড়াও ইবিএল কো-ব্র্যান্ড প্রোগ্রামের আওতায় বিশেষ সুবিধা পাবেন ইবিএল-ডিএসই ভিসা ক্রেডিটকার্ডধারীরা। দ্বৈতকারেন্সী এই ক্রেডিট কার্ড আন্তঃদেশীয় লেনদেনেও ব্যবহার করা যাবে। ইবিএল-এর অসংখ্য অফলাইন এবং অনলাইন মার্চেন্টে নিয়মিত ডিসকাউন্টসহ অন্যান্য সুবিধাও পাবেন কার্ডধারীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর