শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ঈদের দিনও থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রোববার তাপপ্রবাহের মাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সোমবারও তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে অস্বস্তির মাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। তবে এরই মধ্যে চাঁদ দেখা যাওয়ায় রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সে হিসেবে সন্ধ্যায় চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার ঈদ উদযাপিত হলে গরমে বিঘ্নিত হতে পারে ঈদ আনন্দ। কারণ সোমবার দেশের কোথাও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ অঞ্চলেই তাপপ্রভাব পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই করছে। এরই মধ্যে গরমে কষ্ট পাচ্ছে মানুষ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের ৩৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেটের দিকে সামান্য বৃষ্টি হওয়া ছাড়া আগামী কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি মোটামুটি এ রকমই থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা (১৩টি জেলা), রাজশাহী (৮টি জেলা) ও খুলনা (১০টি) বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর