শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ঈদে বাংলাদেশ মেডিকেলের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:০১

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি যেন না হয় এ কারণে হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে। এছাড়াও ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে কদর উপলক্ষ্যে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এবং এদিনেই (৫ এপ্রিল) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

সারাবাংলা/এমএইচ/এমপি

বহির্বিভাগ
বাংলাদেশ মেডিকেল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর