বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ঈশ্বরদীতে তাঁবু ও স্লিপিং ব্যাগ তৈরি কারখানা স্থাপন করবে চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
ঈশ্বরদীতে তাঁবু ও স্লিপিং ব্যাগ তৈরি কারখানা স্থাপন করবে চীন


চীনা কোম্পানি মেসার্স কিনডা আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি তাঁবু, স্লিপিং ব্যাগ ও ব্যাগ প্রস্তুত কারখানা স্থাপন করতে যাচ্ছে। এতে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ১২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

কারখানায় বার্ষিক ২০ লাখ পিস তাঁবু, ক্যানপি, ব্যাগ, স্লিপিং ব্যাগ, ব্যাক প্যাক, টারপৌলিনস, এনিংস, সান ব্লাইন্ডস, মশারি, পোর্টেবল ফোল্ডিং চেয়ার, রিসাইকেল বিন এবং ছাতা উৎপাদন করবে। কিনডা আউটডোর (বিডি) কোম্পানিতে ২ হাজার ৯৭৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং কিনডা আউটডোরের মধ্যে মঙ্গলবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিনডা আউটডোরের প্রতিনিধি ঝ্যাং ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর