শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :

উখিয়া ও টেকনাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
উখিয়া ও টেকনাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ ষোল হাজার টাকা জ*রিমানা আদায় করা হয়েছে। গতকাল উপজেলার কোট বাজারে স্টেশনে ভেজাল বিরোধী অ*ভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ক্লিনিকসহ তিন প্রতিষ্ঠান মালিককে ষোল হাজার টাকা জ*রিমানা করা হয়েছে।

সংস্থাটির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অ*ভিযানকালে মূল্য বেশি নেওয়ায় কোর্টবাজার ডিজিটাল হাসপাতালকে পাঁচ হাজার টাকা, মুল্য তালিকা না থাকার কারণে আরজে বানিজ্যালয়কে পাঁচ হাজার টাকা, এসআলম স্টোরকে তিন হাজার টাকা, ইসলাম স্টোরকে দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন মাংস দোকানদারকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এদিকে, টেকনাফে পাহাড় কেটে মাটি নেওয়ার অ*পরাধে দুই লাখ টাকা জ*রিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় এ অ*ভিযান পরিচালনা করা হয়। অ*ভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখিব হাসান চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর