বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

উচ্চ রক্তচাপ থাকলে যেসব খাবার এড়িয়ে চলবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৮০৪ সময় দেখুন
উচ্চ রক্তচাপ থাকলে যেসব খাবার এড়িয়ে চলবেন


লাইফস্টাইল ডেস্ক

উচ্চ রক্তচাপকে বলা হয়ে থাকে ‘নীরব ঘাতক’। কারণ সাধারণত খুব মারাত্মক অবস্থায় যাওয়ার আগে এটি প্রকাশ পায় না। একারণে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। তবে খাদ্যাভ্যাস থেকে কিছু খাবার এড়িয়ে চললে এড়ানো যেতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি।

আচার
আচার যেকোন খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এতে অনেক বেশি লবণ থাকে যা উচ্চ রক্তচাপের রোগীদের ঝুঁকির কারণ। তাই এসব রোগীদের আচার না খাওয়াই ভালো।

পনির
পনিরে অনেক বেশি সোডিয়াম থাকে যা লবণের প্রধান উপাদান। কোন কোন পনিরে প্রতি আউন্সে ৩০০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে।

বিকন
বিকনে অনেক বেশি কোলেস্টেরল, ফ্যাট ও লবণ থাকে। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে অবশ্যই এই খাবারটি এড়িয়ে চলবেন।

মিষ্টি পানীয়
মিষ্টি পানীয় ওজন ও রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলেন, যারা মিষ্টি পানীয় পান করেন তারা অনেক বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।

ফ্রেঞ্চ ফ্রাই
রেস্টুরেন্টে যেসব ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় তাতে অনেক বেশি লবণ থাকে। একারণে শরীর থেকে অপ্রয়োজনীয় তরল পদার্থ বের হয়ে যাওয়ার ক্ষমতা কমে যায় এবং রক্তচাপ বেড়ে যায়।

সস
সসে অনেক বেশি লবণজাতীয় মসলা ব্যবহার করা হয়। এক চামচ সসে ১৯০ গ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে। এটি যখন তেলে ভাজা খাবারের সঙ্গে খাওয়া হয় তখন লবণ গ্রহণের পরিমাণ অনেক বেড়ে যায়।

মিনারেল ওয়াটার
বোতলজাত মিনারেল ওয়াটারে প্রতি লিটারে ২০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে যা উচ্চ রক্তচাপ রোগীদের অবশ্যই এড়িয়ে চলা উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সারাবাংলা/এসএসএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর