শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

এইচএসসি পরীক্ষার ফল রোববার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
এইচএসসি পরীক্ষার ফল রোববার


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। দুপুর ১২টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সারাদেশে একযোগে প্রকাশিত হবে।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজ ও মাদরাসাগুলোকে।

যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর