মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :

একদিনে ঢাকার সড়কে ১৮০২ মামলা, জরিমানা ৭২ লাখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮০২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৮০২টি মামলায় জরিমানা করা হয়েছে ৭২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া, অভিযানকালে ৭৪টি গাড়ি ডাম্পিং ও ২৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর