শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

এখন থেকে ২৪ ঘন্টা ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
এখন থেকে ২৪ ঘন্টা ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গাড়ি সমূহের অবস্থানসহ সকল তথ্য জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া, চালক ও গাড়ির খোঁজ রাখা, গাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে ওভাই সলুসন্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের সাথে।

সোমাবার (১০ মার্চ) উক্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

জানা যায়, ওভাই নামক একটি এপ্লিকেশনের (অ্যাপ) সাহায্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে। কোন গাড়ি কোথায় আছে, পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কখন গাড়ি ছাড়বে ইত্যাদি তথ্য খুব সহজে জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের অংশীদাররা। এই সুবিধা পাওয়ার জন্য স্মার্টফোনে ObhaiVTS ট্র্যাকার ইন্সটল করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দূর থেকে চালক ও গাড়ির খোঁজ রাখা, গাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে। উক্ত সুবিধা পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রতি মাসে একটি গাড়ি ট্র্যাক করার জন্য খরচ হবে ২৫০ টাকা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি যেটির সাহায্যে আমরা আমাদের পরিবহনগুলো ট্র্যাক করতে পারবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলই গাড়ি অবস্থানসহ বিভিন্ন তথ্য জানতে পারবে।’

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা প্রতিটি গাড়ির অবস্থান শনাক্তকরণ এবং স্টপেজে পৌঁছাতে কতক্ষণ লাগবে সেই তথ্য জানতে পাবরো।’

কবে থেকে এই সেবা পাওয়া যাবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদ্রুত আমাদের ট্র্যাকিং ডিভাইস লাগানোর অনুমতি দিবে ততো দ্রুত এই সেবা পাওয়া যাবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লি. এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া এবং ওভাই সলুসন্স লিঃ এর এসিস্ট্যান্ট ম্যানেজার খালিদ হাসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর