বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

এবার রাশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করছে নকিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
এবার রাশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করছে নকিয়া


রাশিয়ার বাজার থেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে নকিয়া। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটি।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কোর ইউক্রেন আগ্রাসনের পর থেকে রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নিয়েছে কয়েকশ বৈশ্বিক প্রতিষ্ঠান। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে এরিকসন ও নকিয়ার মতো টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে নকিয়া সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই দেশে কার্যক্রম চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আমরা।

রাশিয়ার বাজারে এমনিতেই এরিকসন ও নকিয়ার বাজার হিস্যা খুবই অল্প। চীনা কোম্পানি হুয়াওয়ে ও জিটিই মূলত রুশ বাজার দখলে রেখেছে। ন্যাটো সামরিক জোটে যোগদান নিয়ে সুইডেন ও ফিনল্যান্ডের বিরুদ্ধে ক্ষ্যাপা রাশিয়া। রাশিয়ায় নকিয়ার দুই হাজার কর্মী রয়েছে। তাদের বিশ্বের অন্যান্য প্রান্তে কাজের অফার দিচ্ছে নকিয়া। বর্তমানে নকিয়ার বৈশ্বিক কর্মীর সংখ্যা প্রায় ৯০ হাজার।-বনিকবার্তা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর