রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

এবার শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন
এবার শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুক্র ও শনিবারেও শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে পরিবহন সেবা। মঙ্গলবার ( ০৫ নভেম্বর ) রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ০৮ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ও শনিবার একটি বাস বিকাল তিনটায় ক্যাম্পাস থেকে শহরে যাবে এবং রাত আটটায় বাসটি শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিকাল ৩ টার বাসটি ক্যাম্পাস থেকে কোটবাড়ি-টমছম ব্রিজ-কান্দিরপাড়-পুলিশ লাইন হয়ে ঈদগাহ যাবে এবং রাত ৮ টার বাসটি ঈদগাহ-পুলিশলাইন-কান্দিরপাড়-টমছম ব্রিজ-কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আসবে।

এবিষয়ে কুবি পরিবহন পুলের সেকশন অফিসার মোঃ জাহিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা শুক্রবার, শনিবার বাস চালুর দাবি করেছিল। প্রশাসন এই দাবি আমলে নিয়েছে এবং আমাদের এই দাবির প্রেক্ষিতে একটি বাস ক্যাম্পাস টু শহর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আশাকরি আমরা এই সেবাটি ভালো করে দিতে পারবো।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, আমাদের অনেক শিক্ষার্থী হলে ও ক্যাম্পাসের কাছাকাছি মেসে থাকে। অনেকের শহরে কাজ থাকে বা অনেক শিক্ষার্থী টিউশনের সাথে জড়িত। তাদের শহরে যেতে আসতে অনেক ভাড়া লাগে। টিউশনের টাকা যদি ভাড়াতেই চলে যায় তাহলে তো লাভ নেই। তাছাড়াও শহরে যাতায়াতে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর