শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

এলপিজির দাম কমেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিক্রেতা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকে ১ হাজার ৪৭৮ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘এলপিজির নতুন নির্ধারিত মূল্য ১ হাজার ৪৫০ টাকা, যা আগে ১ হাজার ৪৭৮ টাকা ছিল। আজ (সোমবার) থেকে এটি কার্যকর হবে এবং সকল এলপিজি বিপণন কোম্পানি নতুন দাম বাস্তবায়ন করবে।’

রেগুলেটরি কমিশনের প্রধান বলেন, বিইআরসি অটো গ্যাসের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৩ টাকা কমিয়ে ৬৬ দশমিক ৪৩ টাকায় পুনর্নির্ধারণ করেছে।

বিইআরসি জালাল আহমেদের মন্তব্যের বিস্তারিত বিবরণ দিয়ে একটি বিবৃতিও জারি করেছে যেখানে বলা হয়েছে, ওজনের দিক থেকে প্রতি কেজি এলপিজি এখন থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে ১২০ দশমিক ৮১ টাকায় বিক্রি হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুসারে, বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজি ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজি ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬২৪ টাকা , ৩৩ কেজি ৩ হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৪৩৬ নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গতি রেখে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে কারণ সৌদি আরামকো মার্চ মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের আনুষ্ঠানিক বিক্রয় মূল্য কমিয়েছে।

মার্চ মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৬১৫ মার্কিন ডলার ও ৬০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর