শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা

এশিয়া ইন্সুরেন্সের লভ্যাংশের সুপারিষসহ প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৭০ সময় দেখুন
এশিয়া ইন্সুরেন্সের লভ্যাংশের সুপারিষসহ প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খতের কোম্পানি এশিয়া ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিষসহ ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

১ জুন ২০২১ ইং তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের সুপারিষসহ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।

সুপারিশকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট, দুপুর ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  ২২ জুন।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়স। যা আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২৫ টাকা ১৪ পয়সা, যা গত বছর ৩১ মার্চ, ২০২০ তারিখে ছিল ২০ টাকা ৯ পয়সা। এছাড়াও প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৯ পয়সা।

সূত্র থেকে আরও জানাযায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২০) ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ শত কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৬ লক্ষ ৯০ হাজার টাকা। কোম্পানিটির সঞ্চিত মূলধন ২১ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৪৮.২৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.০১ শতাংশ এবং বাকী ২৯.৭২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১ শত ৩ টাকা ৬০ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১১ টাকা ৮০ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১৩৮ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন ছিল ১৭ টাকা । উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom