বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

এসএমইতে লেনদেন করতে পুঁজিবাজারে থাকতে হবে ৩০ লাখ টাকার বিনিয়োগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
এসএমইতে লেনদেন করতে পুঁজিবাজারে থাকতে হবে ৩০ লাখ টাকার বিনিয়োগ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই খাতে লেনদেন করার যোগ্য হতে হলে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে সর্বনিম্ন ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে বলে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসএমইতে লেনদেন করার যোগ্য হতে পূজিবাজারে যেকোন প্লাটফর্মে (মূল বা এসএমই মার্কেট) ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। তবে যারা আগের নির্দেশনার আলোকে ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে যোগ্য হয়েছেন, তাদেরকে যোগ্যতা ধরে রাখতে এর পরিমাণ বাড়িয়ে ৩০ লাখ করতে হবে। নির্দেশনায় এসংক্রান্ত বিষয়ে পরবর্তী ৩ মাস সময় দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদেরকে ৩০ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে এসএমইতে লেনদেনের যোগ্য করতে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হবে। এজন্য প্রতি প্রান্তিকে সিডিবিএল বা ডিপি বিনিয়োগকারীর বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জে জমা দেবে।

এরইমধ্যে যারা ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে কোয়ালিফাইড ইনভেস্টর হয়ে এসএমই কোম্পানির শেয়ার ধারন করছেন, কিন্তু তারা যদি ৩০ লাখ টাকার শর্ত পূরণ না করেন, তাহলে তারা এসএমইর শেয়ার শুধুমাত্র বিক্রি করতে পারবেন। কিনতে পারবেন না।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য পুঁজিবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর