পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে ৭৬ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কোম্পানিটির সম্পদ পুন:মূল্যায়ন ছাড়া সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির সম্পদ পুন:মূল্যায়ন ছাড়া সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২০ টাকা ৯৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সম্পদ পুন:মূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদ (এনএভি) সমন্বিতভাবে হয়েছে ২৩ টাকা ০৮ পয়সা। ৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির সম্পদ পুন:মূল্যায়নসহ সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২৩ টাকা ৫৮ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৮৮ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৪২ লাখ ৯০ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৮ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি