নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৭ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৪৭ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৯৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.৮৮ টাকা বা ৯৪ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪০.৬১ টাকায়।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৬১ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৭৮৮টি। সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানিটির মোট শেয়ার এর মধ্যে ৩৫ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২ মে কোম্পানিটির সর্ব শেষ প্রাইজ ছিল ২৮৯ টাকা ২০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি






