রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

কক্সবাজারে অনুমোদনহীন ভবন উচ্ছেদে কউকের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
কক্সবাজারে অনুমোদনহীন ভবন উচ্ছেদে কউকের অভিযান

কক্সবাজার শহরে অনুমোদনহীন ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।গতকাল শহরের হোটেল মোটেল জোনের সৈকত পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অ*ননুমোদিত ও পুন:নির্মাণাধীন দুটি ভবন ভেঙে দেওয়া হয়।
কউক জানিয়েছে,এর আগে ১৭ জুলাই মোবাইল কোর্ট পরিচালনার সময় ভবন দুটি ভাঙা হয়েছিল। কিন্তু কউকের নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া ভবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কউকের অথারাইজড অফিসার রিশাদ উন নবী বলেন, কউক পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর