শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার অন্তত ২০-২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার অন্তত ২০-২৫

কক্সবাজার প্রতিনিধি: আনোয়ার হোছাইন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। হঠাৎ পুলিশ তাদের উপর লাঠিচার্জ চালায়। এ ঘটনায় অন্তত ২০-২৫ জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শিক্ষক নেতৃবৃন্দের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। একই সঙ্গে কক্সবাজার সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়াকেও গ্রেফতার দেখানো হয়েছে।

তবে পুলিশ দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ ব্যবস্থা নিতে হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর