শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

“বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরত্রীর উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ পালিত হয়েছে।সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ)জামিল মোহাম্মদ খাঁন।

এসময় আলোচনায় অংশগ্রহন করেন,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পতমী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো.  মোনায়েম খান ও বনকর্মী বাবুল মিয়া প্রমূখ।

সভায়  বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর