শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

করোনার টিকা নিয়েছেন? সেরার সেরা জবাব দিলেন লারা!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
করোনার টিকা নিয়েছেন? সেরার সেরা জবাব দিলেন লারা!– News18 Bangla


#মুম্বই: রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী লারা দত্ত (Lara Dutta)। কিন্তু কারণ কী? কারণ, ট্যুইটারে দেওয়া অভিনেত্রীর একটি জবাব। ৪৩ বছরের অভিনেত্রীকে ট্যুইটারে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছেন?’ এই প্রশ্নের জবাবেই বেশ কিছুটা রসিকতা মিশিয়ে সেরার সেরা জবাব দিয়েছেন লারা। নায়িকা লিখেছেন, ‘হ্যাঁ! ছবি পোস্ট করিনি মানে সেটা যে হয়নি এমনটা তো নয়।’ তারই সঙ্গে যোগ করেছেন প্রাণ খুলে হাসার ইমোজি ও লাল হৃদয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করোনার ভ্যাকসিন নিয়ে সেই ছবি শেয়ার করা। আম আদমি থেকে সেলিব্রিটি, প্রত্যেকেই করোনার টিকা নিয়ে এমনকী দ্বিতীয় ডোজ নিয়েও দ্বিতীয়বার ছবি পোস্ট করছেন। আর সেলিব্রিটিদের দেখে সাধারণ মানুষও আরও বেশি করে পা দিয়েছেন এই ট্রেন্ডে। তারই মধ্যে ছক ভেঙেছেন অভিনেত্রী লারা দত্ত। করোনার টিকা নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করেননি। আর তাতেই প্রশ্ন জেগেছে ফ্যানেদের মনে।

কাজের দিক থেকে লারাকে খুব শীঘ্রই দেখা যাবে অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে। তাঁরই সঙ্গে এই ছবিতে কাজ করেছেন বানী কাপুর ও হুমা কুরেশি। গত বছর লকডাউন ১ খোলার পর প্রথম বিদেশের মাটিতে গিয়ে এই ছবিরই শ্যুটিং হয়েছিল। এই ছবির সহ-প্রযোজক বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, মণীশা আডবানী, মধু ভোজওয়ানি ও নিখিল আডবানী।

২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন লারা দত্ত। সুস্মিতা সেনের পর মিস ইউনিভার্স হয়েছিলেন লারা। এর পর ২০০৩ সালে আন্দাজ ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল নায়িকা হিসেবে। ভাগম ভাগ, কাল, পার্টনার, চলো দিল্লি, দ্য ডন, ওয়েলকাল টু নিউ ইয়র্ক-এর মতো ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন লারা। ২০১১ সালে প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিয়ে হয়েছে লারার। তাঁদের এক কন্যাসন্তানের নাম সাইরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom