দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৫১ হাজার ৬৬৮। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।
শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ১২ জন, চট্টগ্রামে ৯ জন, ময়মনসিংহে ৪ জন, সিলেটে ২ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।