বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

করোনা: পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
করোনা: পেছাল রাবি’র ভর্তি পরীক্ষা


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (১ম বর্ষ) ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম।

তিনি বলেন, করোনা সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত মোতাবেক, ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে। এরপর ১৭ আগস্ট ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, এ বছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ও ১৬ জুন তিন ইউনিটে নেওয়ার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে এবং তিন দিনেই ভর্তি পরীক্ষা শেষ হবে।

এদিকে, এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ২৭ হাজার ৬৪৬। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং সশরীরে পরীক্ষা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom