বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনা ভাইরাস-এর সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর‌লেন নির্বাহী অ‌ফিসার আব্দুল্লাহ আল মামুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
করোনা ভাইরাস-এর সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর‌লেন নির্বাহী অ‌ফিসার আব্দুল্লাহ আল মামুন

জুল‌ফিকার আলী সম্রাট,ষ্টাফ রি‌পোর্টার : সীমান্তবর্তী উপ‌জেলায় স্বাস্থ্যবিধি নি‌শ্চিত করতে ও মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৪ জুন) দুপু‌রে উপজেলা সদরসহ তিলনা ইউ‌নিয়‌নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল‌্যাহ আল মামুন সহ থানা পুলিশের সদস্যরা।
সাপাহার উপ‌জেলায় ক‌রোনা সংক্রমন নিয়ন্ত্র‌নে নিরলস প‌রিশ্রম ক‌রে যা‌চ্ছেন নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুন। তি‌নি প্রতিদিন উপ‌জেলার বি‌ভিন্ন প্রা‌ন্তে ভ্রাম‌্যমান প‌রিচালনা ক‌রছেন।

ভ্রাম‌্যমান চলাকালীন সময় স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক পরিধান না করার অপরাধে ২৬টি মামলায় ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নির্বাহী অ‌ফিসার উপ‌জেলার জয়পুরের ক‌রোনা প‌জি‌টিভ প্রতিবন্ধী অসহায় আক‌লিমা খাতুন কা‌লীকে ২০ কেজী চাল,২ কেজী তেল,২ কেজী ডাল সহ খাদ‌্য সামগ্রী প্রদান ক‌রেন।

তিনি ব‌লেন ক‌রোনা নিয়ন্ত্রনে উপ‌জেলার সর্বত্র ভ্রাম‌্যমান অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

তি‌নি আ‌রো ব‌লেন উপ‌জেলায় ক‌রোনা প‌জে‌টিভ সাহায‌্য প্রত‌্যাশী অসহায় নিঃস্ব ও দুস্হ রোগীদের আমরা চি‌কিৎসা সেবা নি‌শ্চিত করার পাশাপা‌শি খাদ‌্যসামগ্রী ও আ‌র্থিক সাহায‌্য সহ‌যোগীতা প্রদান কর‌বো।

নির্বাহী অ‌ফিসা‌রের এধর‌নের উ‌দ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন উপ‌জেলার স‌চেতন মহল।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনা বৃদ্ধির লক্ষে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর