বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

করোনা রোগীদের জন্য জয়পুরহাটে পুলিশের অক্সিজেন সেবা চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
করোনা রোগীদের জন্য জয়পুরহাটে পুলিশের অক্সিজেন সেবা চালু


জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত গরিব-অসহায় ও শ্বাসকষ্টে ভোগা অতীব জরুরি রোগীরা বিনা মূল্যে এ সেবা নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞা এ তথ্য জানিয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়পুরহাট জেলায় করোনার সংক্রমণ বেড়েছে। এ কারণে জেলার জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় বিধিনিষেধ চলামান রয়েছে। করোনায় আক্রান্ত গরিব-অসহায় ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের কথা চিন্তা করে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মেদ ভূঞার উদ্যোগে অক্সিজেন সেবা চালু করা হয়। ইতিমধ্যে কয়েকজন করোনায় আক্রান্ত এবং শ্বাসকষ্টের রোগীদের এই ব্যাংক থেকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। জয়পুরহাট পুলিশ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরিফুল ইসলামকে অক্সিজেন সেবার দায়িত্বে রাখা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom