মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত নুর মোহাম্মদ(৫৭) এবং তার দুই ছেলে আবদুল কাদের(২৫) ও ফজলুল কাদের(২২) বর্তমানে চমেক হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে শিকলবাহা ইউনিয়নের দৈয়ের বাপের বাড়ি জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে।
আহতদের পরিবার জানায়, পাশ্ববর্তী ডোবায় বরশী দেওয়া ও জমি বিরোধে একই বাড়ির মৃত নুর নবীর ছেলে ও ছেলের বউয়েরা মো. সোহেল(৩০), আবদুর রহমান(৫০), আবদুল হালিম(৪০), দিদারুল আলম(৩৫) শাহানাজ আকতার(৩৫), সালমা বেগম(৪০) আমার স্বামী ও দুই ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তাদের রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা দৌঁড়ায়ে আসলে তৎক্ষণিক অপরাধীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানায়, আমার স্বামী একটু সুস্থ হয়েছে। কিন্তু আমার দুই ছেলে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এখনো কোন মামলা হয়নি।