কর্ণফুলী ( চট্টগ্রাম ) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্যোগে ফিলিস্তানের নির্যাতিত মুসলমানের জন্য দোয়া ও এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ মার্চ ) বিকালে খোয়াজনগর শাহ জামাল (রহঃ) হেফজ ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি রমজান আলী রমু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম-এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুরন্ত দুর্বারের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ হাকিম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি এম.এ.সালাম, চরপাথর ঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি এম. মুছা মেম্বার, সাবেক সভাপতি জলিল আহমদ, সাবেক সভাপতি মুসা শিকদার, মাষ্টার আবদুস সাত্তার, এরশাদ আহমেদ, আবদুস ছবুর, রানা, রাজু আহমেদ, আশরাফ আলী মুন্না, রুবেল, মাসুদ, ইমরান হোসেন, আরিফ, আলী আহমদ, ফয়সাল, মুন্না, মামুন ও আবিদ।
সবশেষে ফিলিস্তানের নির্যাতিত মুসলমানের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।