রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল; ভিডিও দেখে গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
কর্ণফুলীতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল; ভিডিও দেখে গ্রেপ্তার ৪

মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে মিছিলের ভিডিও থেকে শনাক্ত করে নগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪জন গ্রেপ্তার করে পুলিশ।

গত রবিবার রাত পৌনে তিনটার উপজেলার শিকলবাহা এলাকায় এ মিছিল বের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতলী ২ নম্বর গেইট এলাকার আব্দুল শুক্কুরের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেইট এলাকার মোহাম্মদ জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি (২৪) ও পাঁচলাইশ মেয়র গলি ২ নম্বর গেইট এলাকার মাহবুবুর আলম এর ছেলে রেদোয়ান হোসেন (হৃদয়) (১৯)।

পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে হাতে লাঠিসোঁটা ও ইট -পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ভিডিও ফুটেজ শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom