কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও গণসংযোগ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উক্ত মতবিনিময় ও গণসংযোগ শুরু হয়েছে।
ইউনিয়ন সভাপতি মুছা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছে। এখন সুযোগ এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। এদেশে যেন আর কোন ফ্যাসিবাদী সরকার জন্ম না নেয়, সে জন্য আগামী নির্বাচনে আমাদের সচ্ছতার ভিত্তিতে ভোট প্রয়োগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, ব্যবসায়ী ফোরামের সভাপতি মো: ইলিয়াছ মেম্বার, ইউনিয়ন সভাপতি মুছা মেম্বার, তাহের মেম্বার, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, দিদার হোসেন, মাহবুব আলম, মো. ফরিদ, নেজাম উদ্দিন ও প্রমূখ।