রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোবিপ্রবি: হলের গাছের কাঁঠাল খাওয়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের ২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।

সোমবার (২৮ জুন) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট ড. গাজী মো. মহসিন। এর আগে, হল প্রভোস্ট ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রীদের শোকজ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে যায়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাছে ওঠে কাঁঠাল পারার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এমন নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত শিক্ষাকেন্দ্র। এখানে সবাই শেখার জন্য এসেছে। আবাসিক হল শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে ফলগাছ থেকে কাঁঠাল পারায় নোটিশ দেওয়ায় আমরা লজ্জিত। আমাদের কিছু বলার ভাষা নেই।’

বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. গাজী মো. মহসিন সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়িত্ব আমাদের দিতে হয়। আমরা প্রচলিত আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর