রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

কালিয়াকৈর ফ্লাইওভারের ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ সময় দেখুন
কালিয়াকৈর ফ্লাইওভারের ডিভাইডারের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপরে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কোনাহা নাগবাড়ি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সাওগাঁত হোসেন জানান, ফ্লাইওভারের ওয়ালে ধাক্কা লেগে আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে নিহতের মরদেহ কে বা কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর