বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৬৮ সময় দেখুন
কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক – Corporate Sangbad



গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে ঢুকার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শাহিনুর ইসলাম (২৮) নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টায় কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার মোঃ জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। একপর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে কারারক্ষী শাহিনুর ইসলাম ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলাম ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর