বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

কিশোরীকে গণধর্ষণ মামলায় খুলনায় ৩ আসামী জেলহাজতে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১১ সময় দেখুন
কিশোরীকে গণধর্ষণ মামলায় খুলনায় ৩ আসামী জেলহাজতে – Corporate Sangbad


আইন-আদালত


খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- হরিনটানা ইসলাম নগর আজমিরার বাড়ীর ভাড়াটিয়া মৃত রাজআলীর ছেলে আবেদিন (১৯) ও ইসলাম নগর মালার বাড়ীর ভাড়াটিয়া রায়হান গাজীর ছেলে রাইসুল (১৮) ও হরিণটানা ইসলামনগর রনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত মুকুল গাজীর ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে ফয়সাল (১৮)।

পুলিশ জানায়, গত ৪ জুলাই হরিনটানা থানায় দায়ের হওয়া গণ-ধর্ষণ মামলায় বাদী উল্লেখ করেন, তার নিজ মেয়েকে (১৪) আসামী হাসিব ও মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ২ জন হরিনটানা থানা এলাকায় গণধর্ষণ করে। তারই প্রেক্ষিতে হরিণটানা থানার একটি চৌকোষ টিম আধুনিক পেশাগত দক্ষতা, প্রযুক্তি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হকের নেতৃত্বে গতকাল ৫ জুলাই আসামী আবেদিন (১৯)কে পাইকগাছা এলাকা থেকে এবং রাইসুল (১৮) কে ফুলতলা থেকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করেছে।

এছাড়া, থানার অপর একটি টিম ৬ জুলাই ফরিদপুর নগরকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মেহেদী হাসান ওরফে ফয়সাল (১৮) কে গ্রেফতার করেন। আসামী ফয়সালও ঘটনার সত্যতা স্বীকার করেন। হরিণটানা থানার মামলা (যার নং-১, ০৪-০৭-২০২১) করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর