বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

কুতুবদিয়া চ্যানেলে এক জেলের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
কুতুবদিয়া চ্যানেলে এক জেলের লাশ উদ্ধার

কুতুবদিয়া চ্যানেলের লেমশীখালী এলাকায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জহিরুল ইসলাম (৬০) নামের ওই জেলে সৈকতে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী শামসুল আলম জানান, নিজের মালিকানা একটি ছোট ফিশিং বোট কুতুবদিয়া চ্যানেলের লেমশীখালী এলাকায় উপকূলে নোঙর করা ছিল। তিনি শনিবার বিকাল ৩টার দিকে বোটের কাছে গেলে বৃদ্ধের মরদেহ  চোখে পড়ে। 

বিষয়টি স্থানীয়দের জানালে উৎসুক জনতা জড়ো হয় সেখানে। নিহত জহিরুল ইসলাম তেলিয়াকাটা গ্রামের জনৈক আনোয়ার মাঝির সাথে ফিশিং বোটে কাজ করতেন।মৃতের পুত্র একটি ঔষধ কোম্পানীর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান জানান, তার পিতা গতকাল শুক্রবার রাতে ফিশিং বোটে যান। শনিবার বিকালে একটি লাশ ভেসে আসার খবর পেয়ে ছুটে গিয়ে দেখে তার পিতার মরদেহ। বোট দূর্ঘটনা বা কি ঘটেছে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি।থানার ওসি মো. আরমান হোসেন বলেন,কুতুবদিয়া চ্যানেলে মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।নিহত জহিরুল ইসলাম উত্তর ধুরুং তেলিয়াকাটা গ্রামের আবদুল কাদেরে পুত্র। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর