রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন: ২৪ জানুয়ারি ২০২৬ কুতুবদিয়া দ্বীপবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন:  ২৪ জানুয়ারি ২০২৬ কুতুবদিয়া দ্বীপবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি।

মাননীয় নৌপরিবহন উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যানদ্বয়, উভয় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা কুতুবদিয়ার বড়ঘোপ জেটি ও মগনামা জেটি পরিদর্শন করবেন এবং কুতুবদিয়া দ্বীপবাসীর জন্য নতুন সি-ট্রাক (Sea Truck) পরিবহন রুটের উদ্বোধন করবেন।

প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট সি-ট্রাক জাহাজ BIWTC থেকে সিলেক্ট করা হয়েছে এবং সেটি রওনা দিবে এই সপ্তাহে এবং আগামী জানুয়ারি ২৪ তারিখ অফিসিয়ালি চালু করা হবে।

ভবিষ্যতে এটিকে উন্নীত করে একটি কোস্টাল সি-ট্রাক কাম রো-প্যাক্স ফেরি হিসেবে চালু করা হবে, যেখানে যাত্রীদের পাশাপাশি সীমিত সংখ্যক গাড়ি ও ভারী যানবাহন পরিবহন করা যাবে।

এটি কুতুবদিয়ার জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই নৌ-পরিবহন ব্যবস্থার সূচনা।

আমার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারির মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই দ্রুত বাস্তবায়নের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কুতুবদিয়ার এই নিরাপদ ও টেকসই সি-ট্রাক নৌপরিবহন সেবা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

#Kutubdia

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর