শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবি সায়েন্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
কুবি সায়েন্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিনের সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন, সাবেক সভাপতি নুরুল মোস্তাফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আফ্রিদি।

আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ বলেন, ‘বিজ্ঞানের ভিত্তিতে সাওমের গুরুত্ব নিয়ে যদি কোনো গবেষক আলোচনা করতেন, তাহলে অন্যান্য ক্লাবের ইফতারের চাইতে সায়েন্স ক্লাবের ইফতার আরও ব্যতিক্রমী হতো। আমি প্রত্যাশা করি, আগামীতে যখন এই আয়োজন হবে, তখন আমরা নতুন ধরনের কোনো বৈজ্ঞানিক আলোচনার আয়োজন করার চেষ্টা করব।’

সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সবাইকে স্বাগতম। এভাবে ইফতারের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি। প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দেশের বিভিন্ন জায়গায় সুনাম বয়ে আনছে। জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্লাবটি কৃতিত্ব অর্জন করছে। আমি আশা করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সগৌরবে সামনে এগিয়ে যাবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর