শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কুমারখালীতে করোনা সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০৮ সময় দেখুন
কুমারখালীতে করোনা সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা

কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম।

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি মোকাবেলায় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং মেয়র কুমারখালী পৌরসভা সামছুজ্জামান অরুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আকুল উদ্দিন, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী, কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সবাই সর্বাত্মকভাবে কাজ করার জন্য আশা পোষণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর