শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কেসিওয়াইফ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুক্রবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২০৩ সময় দেখুন
কেসিওয়াইফ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুক্রবার


সারাবাংলা ডেস্ক

তরুণদের উদ্বুদ্ধ করতে হাতে নেওয়া বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে নকিং কলাবরেটর্স ইয়ুথ ফাউন্ডেশন (কেসিওয়াইএফ) আয়োজিত ‘ন্যাশনাল ভার্চুয়াল পাবলিক স্পিকিং ২০২২’ চলে এসেছে চূড়ান্ত পর্বের দোরগোড়ায়।

আগামীকাল শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে হবে মেধাবী তরুণদের নিয়ে আয়োজন করা এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রাউন্ড।

কেসিওয়াইফ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুক্রবার

প্রথম রাউন্ডের বাছাই পর্বে পাবলিক স্পিকিং ইংরেজি ও পাবলিক স্পিকিং বাংলা— এই দুই সেগমেন্টে পুরো দেশের দেড় শতাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে পাবলিক স্পিকিং (ইংরেজি) সেগমেন্টের সেরা ১৬ এবং পাবলিক স্পিকিং (বাংলা) সেগমেন্টের সেরা ১০ জন ফাইনাল রাউন্ডে যুক্তির আবেশে মাতাবেন।

এই আয়োজনে নকিং কলাবরেটর্স ইয়ুথ ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে দেশীয় আইটি প্রতিষ্ঠান দেলোয়ার আইটি।

কেসিওয়াইএফ জানিয়েছে, সারাদেশের তারুণ্যকে উদ্বুদ্ধ করতে দেশব্যপী বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এই পাবলিক স্পিকিং প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর