মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ক্যাডারবহির্ভূত সিনিয়র সহকারী সচিব পদে ১২ কর্মকর্তার পদোন্নতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
ক্যাডারবহির্ভূত সিনিয়র সহকারী সচিব পদে ১২ কর্মকর্তার পদোন্নতি


ডেস্ক রিপোর্ট:: ১২ জন সহকারী সচিবকে (ক্যাডার বহির্ভূত) নন-ক্যাডার বা ক্যাডারবহির্ভূত সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব শিরীন সুলতানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল হক ও এস এম মনিরুজ্জামান, সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহকারী সচিব মো. আব্দুস সামাদ প্রধান।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. বশির আহাম্মেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহকারী সচিব মো. মখফার উদ্দিন খোকন ও মো. আবুল কাসেম, রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফরহাদ মিয়া এবং অর্থ বিভাগের সহকারী সচিব মো. খলিদুর রহমান হাওলাদার সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিজেদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদান পত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে কর্মরত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর