রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩১৪ সময় দেখুন
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১০শে জানুয়ারি) বাদ এশা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত সভায় মনুমূখ বিএনপি’র সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সদর আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, আয়াছ আহমেদ,১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান।

উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানি ইমরান, বদরুল আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, আব্দুল মুমিন, মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)শাহ ইমরান সাজু,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি,ইসহাক আহমেদ রাহীন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর