রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ সময় দেখুন
খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি


খুলনা: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে খুলনায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রক্ত সঞ্চালনসহ নানা সমস্যার কারণে তার এমআরআই করারও প্রস্তুতি নিয়েছেন চিকিৎসকরা।

দৈনিক যুগান্তরের খুলনার অফিস প্রধান আহমদ মুসা রঞ্জু বলেন, ‘কবি আব্দুল হাই শিকদার খুলনা আসার পথে অসুস্থ হলে তাকে নগরীর ময়লাপোতা মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।’

কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদারের অসুস্থতার খবর পেয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ড্যাব নেতা ডা. মোস্তফা কামাল, খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ অন্যান্যরা তাকে হাসপাতালে দেখতে যান।

উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে শহিদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। ওই সভায় কবি আব্দুল হাই শিকদারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom