সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
গাজীপুরে হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাঁথার মোড়ানো নারী শ্রমিকের লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও আসামি আবুল হোসেনকে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে সদর জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আজাদ জানান, গতকাল দুপুরে বাসন থানাধীন ইসলামপুর শরীফ মার্কেট এলাকার শামসুর রহমানের বাড়ী থেকে শিখা বেগম নামের এক নারীর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সকালে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসা করে জানতে পারে যে তারা দুই বছর ধরে বিয়ে না করে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে থাকতো।

গ্রেফতারকৃত আবুল হোসেন গেল ২২ অক্টোবর সকালে ডিউটিতে যাওয়ার সময় শিখা বেগম তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে কতা কাটাকাটির এক পর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর কাঁথার মধ্যে পেচিয়ে রেখে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আবুল হোসেন দিনাজপুর জেলার কাহারোল থানার কাটনা গ্রামের নাজির উদ্দিনের ছেলে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর