বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

গাড়ি চাপায় এএসআই সালাহউদ্দিন হত্যা: মূল আসামিসহ গ্রেফতার ৩ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
গাড়ি চাপায় এএসআই সালাহউদ্দিন হত্যা: মূল আসামিসহ গ্রেফতার ৩ – Corporate Sangbad



চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই কাজী মো. সালাহউদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঘটনার সময় জব্দকৃত মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬), সারোয়াতলী আহলা দরবার শরীফ কালু শাহ বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে সামশুল আলম (৬০)।

শনিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন উপ পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান।

সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার মো. মোখলেছুর রহমান বলেন, গাড়িচাপা দিয়ে পুলিশ হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি রাঙামাটি থেকে মাদক এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি জায়গায় সরবরাহ করে। তারা দীর্ঘ একবছর ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে এর আগেও বিভিন্ন জায়গায় মাদকের মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, মাদক পরিবহনে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে সাড়ে ৭শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের সময় সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার শাহ মো.আব্দুর রউফ, পাঁচলাইশ জোনের এসি শহীদুল ইসলাম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক (এসআই) কাউছার হামিদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর