সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু


চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫২

ডেস্ক রিপোর্টঃঃ  চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

শুক্রবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ১, লোহাগাড়ায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ২,  রাউজানে ১, ফটিকছড়িতে ১ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এর আগে বুধবার (২৯ জুন) চট্টগ্রামে ৭০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৫০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর