রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৬ জন। শনাক্তের হার ২০.৮২  শতাংশ।

শনিবার (২৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের আটটি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩৯ জন এবং বিভিন্ন উপজেলার ৭৭ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাঁশখালীর আট জন, চন্দনাইশের একজন, বোয়ালখালীর তিন জন, রাঙ্গুনিয়ার ১৮ জন, রাউজানের ১৩ জন, ফটিকছড়ির দুই জন, হাটহাজারীর দুই জন, সীতাকুণ্ডের দুই জন, মিরসরাইয়ের আট জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৩৭০ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ৯২৬ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৪৪৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে একজন নগরের বাসিন্দা, অন্য দুই জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৭ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২০৭ জন।

শুক্রবার (২৫ জুন) চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭৪ জন। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। শনাক্তের হার ছিল ২৮.০৭ শতাংশ। তার আগের দিন বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ২৪৭ জনের, মৃত্যু হয়েছিল একজনের। শনাক্তের হার ছিল ২১.২৫ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর